জীবনে সফলতা আসবেই যে ৫ টি কাজ করলে ?
জীবনে সফলতার জন্য পাঁচটি কাজ করলে সফলতা আসবেই ইনশাআল্লাহ। সফলতার জন্য স্পষ্ট
নির্দিষ্ট একটি লক্ষ্য নির্ধারণ করতে হবে। প্রতিনিয়ত করতে হবে পরিশ্রম ও নিজের
ওপর অভাব বিশ্বাস রাখতে হবে। ভুল থেকে শিক্ষা নিতে হবে এবং সময়ের সঠিক ব্যবহার
করতে হবে।
প্রতিটা মানুষেরই ছাত্র জীবন হলো ভবিষ্যৎ জীবন গঠনের মূল ভিত্তি বা সঠিক সময়। এই
সময় লক্ষ্য ঠিক রেখে নিয়মিত পড়ালেখা করলে ও সময়ের সঠিক ব্যবহার করলে সাফল্য
অর্জন করা অবশ্যই সম্ভব। এই সময় প্রতিটা মানুষ এর অর্জিত জ্ঞান নৈতিকতা শৃঙ্খলা
ও অভ্যাস মানুষের আগামী কর্মজীবন সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করে। তাই প্রতিটা
মানুষের ছাত্র জীবন হচ্ছে ভবিষ্যৎ গড়ার সঠিক সময়।
পেজ সূচিপত্রঃ জীবনের সফলতা আসবেই যে পাঁচটি কাজ করলে ?
- জীবনে সফলতা আসবেই যে পাঁচটি কাজ করলে ?
- মানব জীবনে সময়ের মূল্য
- ছাত্র জীবনে সফলতা আসার মূল চাবিকাঠি
- কর্মজীবনে সফলতার জন্য যে গুণটি থাকা প্রয়োজন
- ছাত্র জীবন ভবিষ্যৎ গড়ার কারিগর
- সফলতার জন্য একজন ভালো মানুষ হতে হবে
- বর্তমান সময়ে একজন মানুষকে যে বিষয়ে দক্ষতা অর্জন করা লাগবে
- ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় ১০ টি স্কিল
- নিজেকে দক্ষ করার প্রয়োজন কেন ?
- শেষ কথাঃ লেখকের মন্তব্য।
জীবনের সফলতা আসবেই যে পাঁচটি কাজ করলে
জীবনে সফলতার জন্য আমাদের সর্বপ্রথম যে পাঁচটি বিষয় খেয়াল রাখতে হবে তা
হলো
১। সময়ঃ যার সময়ের মূল্য নাই তার কাছে তার জীবনের মূল্য নাই। সময়ের জ্ঞান
আপনার কাছে কতটুকু আছে তা বোঝা যায় যে আপনি কতটা ভোরবেলা ঘুম থেকে উঠেন। যে যত
আগে ঘুম থেকে উঠবে তার সময়ে জ্ঞান বেশি সে জীবনে ততো আগায় গেলো।
২। ঘুমঃ রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এশার সালাতের পর তোমরা
তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। আপনি আগে ঘুমালে ব্রেন এ প্রিফন্টাল কট্রেস এবং
হিপোক্যাম্পাস হরমোন অ্যাক্টিভ হয় যা আপনার স্মৃতি শক্তি বৃদ্ধি
করতে সাহায্য করে।
৩। খাদ্যঃ পরিমাণ এর থেকে বেশি খাবার খেলে পেট ভরবে কিন্তু শারীরিকভাবে
সমস্যা হবে। সুস্থ থাকার জন্য নিয়ম অনুযায়ী পরিমাণ মতো খাবার খেতে হবে । তিন
ভাগের এক ভাগ খাবার খাবো এর মধ্যে একভাগ জীবন্ত খাবার খেতে
হবে যেমন-খেজুর, শসা, কলা, আঙ্গু্র, বেদেনা। এক ভাগ পানি পান করবো।
একভাগ খালি রাখতে হবে। প্রতিটা মানুষের উচিত খাদ্য তালিকা করে প্রতিদিন নিয়ম
করে সব ধরনের খাবার খাওয়া। শরীর সুস্থ থাকলে মন ভালো থাকে আর মন ভালো থাকলে সব
কাজ সুন্দরভাবে মনোযোগ সহকারে করা যায়। তাই জীবনে সফলতার জন্য পুষ্টিকর খাবার
খাওয়া জরুরি।
৪। বাক্যঃ নিজের মুখের ভাষা ঠিক রাখতে হবে। মুখ দিয়ে খারাপ কথা বলা যাবে না
এতে বোঝা যায় আপনার পারিবারিক শিক্ষা কেমন। কারো ভালো দেখে হিংসা করা যাবে না।
হিংসা মানুষকে ধ্বংস করে দেয় জীবনে সফলতার পথে বাধা সৃষ্টি করে। হিংসা করে কেউ
কখনো জীবনে সফল হতে পারে নাই। অন্যের ভালো দেখার জন্য আমাদের মন-মানসিকতা
ভালো করতে হবে তাহলে নিজেরো ভালো হবে।
৫। কৃতজ্ঞতাঃ পবিত্র কুরআনের ১৪ নম্বর সূরা ইব্রাহীমের ৭ নম্বর আয়াতে আল্লাহ
তায়ালা বলেছেন যদি তোমরা কৃতজ্ঞ হও আমি আরো বাড়িয়ে দিবো তোমরা যা
চাও। তাই সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে।
মানব জীবনের সময়ের মূল্য
মানব জীবনে প্রতিটা সেকেন্ডের মূল্য অপরিসীম। নদীর স্রোত যেমন বয়ে চলে
তেমন সময় কারো জন্য অপেক্ষা করে না অবিরাম চলে। একবার চলে যাওয়ার সময় কখনো
ফিরে আসে না। তাই জীবনে সফল হতে চাইলে প্রতিটা সেকেন্ড কে কাজে লাগাতে হবে।
পৃথিবীতে অর্থ সম্পদ হারিয়ে গেলে তা আবার ফিরে পাওয়া যায় কিন্তু
নষ্ট হওয়া সময় কখনোই কোনোভাবেই আর ফিরে পাওয়া যায় না।
জীবনে সময়ের সঠিক মূল্যায়ন করলে সততা ও নিষ্ঠার সাথে নিয়মিত পরিশ্রম করলে
তার জীবনে অবশ্যই বড় সাফল্য অর্জন করতে পারবে।অলসতা দূর করে সময়ের সঠিক হিসাব
ও পরিকল্পনা মানুষকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যায় এবং কর্মক্ষম করে গড়ে তোলে।
আজকের মুহূর্তটি আপনি যেভাবে কাটাবেন অলসতার সহিত বা পরিশ্রম করে তার ওপর
নির্ভর করবে আপনার আগামী দিনের ভবিষ্যৎ।
মানব জীবনে যারা সময়ের অপচয় করে তাদের পরিণতি হলো জীবনে চরম ব্যর্থতা ও হতাশা
নেমে আসে। সময় এর কাজ সময়ে না করলে কাজের চাপ ও মানসিক অবসাদ বৃদ্ধি পায়।
জীবনের শেষ বয়সে এসে জীবন নিয়ে শুধু আফসোস অনুশোচনা করতে হয়।
আপনার দৈনন্দন জীবনে রুটিন সাজাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন। সময়
এর সঠিক ব্যবস্থাপনা ও টাইম ম্যানেজমেন্টের কোন কৌশল সম্পর্কে বিস্তারিত জানতে
চাইলে অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাকে সাহায্য করবো।
ছাত্র জীবনে সফলতা আসার মূল চাবিকাঠি
ছাত্র জীবনে সফলতা আসার মূল চাবিকাঠি হলো অধ্যবসায় । কঠোর পরিশ্রম কখনো
বিফল যায় না সঠিক সময়ে তান ফল পাওয়া যায়। অনেক মেধাবী আছে যারা সফল হয় না
কিন্তু পরিশ্রমী কখনো ব্যর্থ হয় না সফল হবেই ইনশাআল্লাহ। জীবনে লক্ষ্য স্থির
রেখে তা বাস্তবায়নের জন্য নিয়মিত চেষ্টা করতে হবে। ছাত্রজীবনে পড়াশোনার
প্রতি মনোযোগী হতে হবে। প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতে হবে এবং পরীক্ষার
জন্য শেষ মুহূর্তের উপর নির্ভর না করা।
অনলাইন বা সোশ্যাল মিডিয়ায় সময় অপচয় না করে ভালো কোনো লেখকের বই পড়া উচিত
তাহলে জ্ঞান বৃদ্ধি পাবে। স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নিজের পড়াশোনার
প্রতি পূর্ণ মনোযোগ দেওয়া উচিত। একবার ব্যর্থতা আসলে ভেঙ্গে না পড়ে আবারো
নতুন ভাবে চেষ্টা করে সফল হতে হবে। ভবিষ্যতে আপনি কি হতে চান তার একটা স্পষ্ট
লক্ষ্য বা ধারণা আগে থেকে ঠিক করা উচিত।
ছাত্র জীবনে সফলতার জন্য মন দিয়ে পড়াশোনা ও নিয়মিত ক্লাস করতে হবে। নিজের
স্বাস্থ্য ঠিক রাখতে হবে এবং কুঅভ্যাস ত্যাগ করতে হবে ও অলসতা
ত্যাগ করতে হবে। পড়াশোনার জন্য নিয়মমাফিক রুটিন বানাতে হবে এবং নিয়ম
অনুযায়ী পড়তে হবে ও রিভিশন দিতে হবে। ভালো এবং ইতিবাচক বন্ধু-বান্ধবীর
সাথে চলাফেরা করতে হবে বা মিশতে হবে যারা পড়াশোনার জন্য উৎসাহ দেয়।
নিজেকে সুস্থ ও ভালো রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে রাতে ঘুমাতে হবে ও পুষ্টিকর
খাবার খেতে হবে।
কর্মজীবনে সফলতার জন্য যে গুণটি থাকা প্রয়োজন
জীবনে বাঁচার জন্য প্রতিটা মানুষ কোন না কোন কর্ম ক্ষেত্রে সঙ্গে জড়িত আছে।
সবাই চায় কর্মজীবনে সফলতা। মানুষের সাথে মানুষের যোগাযোগ ও কর্মক্ষেত্রে সবার
সঙ্গে সুসম্পর্ক রাখা। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে স্পষ্ট ভাষায় মনের ভাব
প্রকাশ করতে হবে এবং সবার সাথে হাসিমুখে কথা বলতে হবে। আপনি নিজে যেমন কথা
বলবেন তেমন মনোযোগ সহকারে ভালো শ্রোতা হয়ে অন্যের কথা শুনতে হবে এবং মৌখিক ও
লিখিত বার্তা সঠিকভাবে আদান-প্রদান করার কর্মক্ষেত্রে সবচেয়ে বড়
ভূমিকা পালন করে।
আরো পড়ুনঃব্রণের গর্ত দূর করার ঘরোয়া উপায়
কর্মজীবনে সফলতার জন্য আরও একটি বিশেষ গুণ থাকা প্রয়োজন তা হল নতুন কিছু শেখার
মন মানসিকতা। নতুন কোন কাজ দেখলে তা শেখার প্রতি আগ্রহ দেখাতে হবে এবং মনোযোগ
সহকারে শিখতে হবে। যে কোন বড় ধরনের সমস্যা বা জটিল পরিস্থিতিতে শান্ত থাকতে
হবে এবং বুদ্ধিমানের মত সমাধান খুঁজতে হবে। জীবনের প্রতিটা ক্ষেত্রে সময় জ্ঞান
থাকতে হবে। সময়ের কাজ সময় করতে হবে। সততা ও নিষ্ঠার সাথে কর্মক্ষেত্রে সকল
দায়িত্ব পালন করতে হবে।
কর্মজীবনে সফলতার জন্য যে গুণগুলি থাকা প্রয়োজন তা হলো সময়ের প্রতি জ্ঞান
সততা ও নিষ্ঠা এবং পরিশ্রমী হতে হবে। ভালো একজন শ্রোতা হতে হবে এবং ভালো বক্তা
হতে হবে। এসব গুণাগুণ একজন মানুষের মধ্যে থাকলে অবশ্যই তার কর্ম ক্ষেত্রে সফলতা
আসবেই ইনশাআল্লাহ। আপনি চাইলে আমি আপনাকে পরামর্শ দিতে পারি আপনার কর্ম
ক্ষেত্রে জন্য কোন কোন বৈশিষ্ট্য বা কোন থাকা প্রয়োজন।
ছাত্র জীবন ভবিষ্যৎ গড়ার কারিগর
শিশুদের ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপ হল প্রাথমিক বিদ্যালয়। ছাত্র জীবন ভবিষ্যৎ
গড়ার সঠিক সময়। ছাত্রজীবনে নিজেকে সঠিকভাবে গড়ে তুলতে হবে। মানুষ হিসেবে
ছাত্র জীবন থেকে নিজের মধ্যে সততা বিশ্বস্ততা সুন্দর চরিত্র এসব গুণ নিয়ে
নিজেকে গড়ে তুলতে হবে। আজকের ছাত্রছাত্রী আগামী দিনের ভবিষ্যৎ। তাই আমাদের
উচিত প্রতিটা শিশুকে ভালো শিক্ষা ব্যবস্থা দিয়ে ভবিষ্যতের জন্য উপযুক্ত করে
গড়ে তোলা।
ছাত্র জীবন থেকে শুরু হয় ভবিষ্যৎ গড়ার চিন্তাভাবনা। ভবিষ্যতে আমি কি করতে চাই
বা কি হতে চাই সে চিন্তা ভাবনা ছাত্র জীবনে থাকা উচিত। ছাত্রজীবন শেষে
সুনির্দেশ লক্ষ্যে পৌঁছালে জীবনে সফলতা আসে। ছাত্র জীবনে কঠোর অধ্যবসায়
পরিশ্রমের মাধ্যমে ভবিষ্যৎ সফলতা পৌঁছাতে পারবে। প্রতিটা পরিবারের উচিত শিশুকে
ছোট থেকে কোনটা ভুল আর কোনটা সঠিক এবং ভালো ও খারাপের মধ্যে পার্থক্য
বোঝানো।
পরিবার থেকেই একটি শিশু সবার প্রথমে শিক্ষা গ্রহণ করে তাই প্রতিটা
পরিবারের উচিত শিশুকে ভালো নেতিবাচক শিক্ষা দেওয়া এবং প্রাথমিকভাবে ভালো
শিক্ষা ও প্রতিষ্ঠানে পড়ানো যাতে তার মন মানসিকতা ভালো হয়। একটি শিশুর প্রথম
শিক্ষক হলো তার মা। মায়ের কাজ থেকেই প্রথম সে ভাষা শিখে। ছোট থেকেই
শিশুদের নেতিবাচক কথা শেখানো উচিত। তাই ছাত্র জীবন ভবিষ্যৎ গড়ার উত্তম সময় বা
ভবিষ্যৎ গড়ার কারিগর।
সফলতার জন্য একজন ভালো মানুষ হতে হবে
মানুষ হিসেবে আমাদের সবার উচিত নিজের মন-মানসিকতা ভালো করা এবং একজন ভালো
আদর্শবান মানুষ হওয়া। জীবনে সফলতার জন্য শুধুমাত্র অর্থ সম্পদ বা
পদমর্যাদা অর্জনই যথেষ্ট নয় । সফলতার সাথে সাথে জীবনে
একজন আদর্শবান মানুষ হওয়া প্রয়োজন । সততা নৈতিকতা মানবিক গুণাবলী এসব
গুণগুলো থাকলে একজন ভালো আদর্শবান মানুষ হওয়া যায়।
সততা ও ন্যায় নীতি মেনে চললে মানুষ থাকে বিশ্বাস করে এবং সম্মান করে। অন্যের
কষ্ট দেখে যে সহানুভূতি প্রকাশ করে এবং সান্তনা দেয় তাকে
মানুষ ভালোবাসে ও সম্মান করে। স্বার্থীন ভাবে মানুষের উপকার করলে মানুষ তা
মনে রাখে এবং সমাজে মানুষ তাকে সম্মানের চোখে দেখে। অহংকারী না হয়ে সবার সাথে
বিনয়ীভাবে কথা বলে। এমন ধরনের মানুষকে সমাজের ছোট বড় সবাই সম্মান করে ।
জীবনে সফলতার জন্য একজন ভালো মানুষ হতে হবে কারণ প্রথমত মানুষের সততা ভালোবাসা
ও বিশ্বাস আমাদের দীর্ঘমেয়াদি সাফল্য এনে দিতে পারে। সুন্দর ভালো আচরণ আমাদের
কাজের পরিবেশ সুন্দর ও সহজ করে। যা আমাদের অভ্যন্তরীণ শান্তি ও মানসিক তৃপ্তি
দেয়। ভালো ও উত্তম গুণাবলী মানুষকে দীর্ঘ এবং টেকসই সাফল্য এনে দিতে
পারে।
বর্তমান সময়ে একজন মানুষকে যে বিষয়ে দক্ষতা অর্জন করা লাগবে
বর্তমান সময়ে প্রযুক্তিগত ও ডিজিটাল দক্ষতা না থাকলে সফলতা অর্জনের পথ খুবই
কষ্টকর। ভবিষ্যতে সফল হতে হলে অবশ্যই প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে হবে।
প্রথমত স্মার্টফোন বা কম্পিউটার চালানো জানতে হবে। বর্তমান সময়ে সব জায়গাতে
কম্পিউটারে দক্ষতা আছে কিনা যাচাই করে। বর্তমান কাজের জন্য সব জায়গাতে
কম্পিউটার ব্যবহার করা হয় হিসাব রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে প্রয়োজনীয়
নথিপত্র সবকিছুই এখন কম্পিউটারে ফাইল আকারে রাখা হয়। বেসিক প্রোগ্রামিং ও
সাইবার সিকিউরিটি এবং এআই ডেটা বিশ্লেষণ সম্পর্কে কিছু বেসিক জ্ঞান থাকা
অবশ্যই প্রয়োজন।
মানসিকভাবে স্ট্রং হতে হবে কারন কাজের ক্ষেত্রে অনেক কিছুই দেখতে হবে, শুনতে
হবে,জানতে হবে এবং মানসিকভাবে ভেঙ্গে পরা যাবে না ।কাজের ক্ষেত্রে পরিবেশ
পরিস্থিতি পরিবর্ত্ন হবে। তাই নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিয়ে চলার মতো
মনমানসিকতা থাকতে হবে ।সৃজনশীল চিন্তাশক্তি ও নতুন নতুন আইডিয়া তৈরি করা।
যে কোনো জটিল সমস্যায় পরলে তা দ্রুত সমাধান করা ।
কর্মক্ষেত্রে মানুষের সাথে ভালো যোগাযোগ রাখা সফলতার জন্য ভালো ভূমিকা
পালন করে। দলগত ভাবে কাজ করার ক্ষমতা বা টিমওয়ার্ক করলে তখন মানুষের সাথে ভালো
যোগাযোগ বা সু-সম্পর্ক থাকলে কাজ করতে সুবিধা হয় এবং সবার সাথে আলোচনা করে
তাড়াতাড়ি কাজ শেষ করা যায়।
ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় ১০টি স্কিল
- কৃত্রিম বুদ্ধিমত্তা ও এআই
- সাইবার সিকিউরিটি
- ডিজিটাল মার্কেটিং
- ডেটা সায়েন্স ও অ্যানালিটিক্স
- গ্রাফিক্স ডিজাইন
- ভিডিও এডিটিং
- চ্যাট-জিপিটি এর ব্যবহার
- মাইক্রোসফট এক্সেল এন্ড পাইথন ফর ডেটা এনালাইসিস
- সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন বা এসিও
- ওয়েব ডেভেলপমেন্ট এন্ড ডিজিটাল।
নিজেকে দক্ষ করার প্রয়োজন কেন ?
পরিবর্তনশীল এ পৃথিবীতে টিকে থাকতে হলে পেশাগত ও ব্যাক্তিগত জীবনে সফলতা
অর্জন করতে চাইলে নিজেকে দক্ষ করা অত্যন্ত প্রয়োজন ।নিজেকে দক্ষ করলে
শুধু কাজের মান বাড়ে না বরং আপনার জীবনকে আরো সহজ ও নিরাপদ করে তোলে ।নিজেকে
দক্ষ করলে ভালো চাকরির সুযোগ ও কাজের মান ভালো হয় এবং কাজের ক্ষেরে তারাতারি পদ
উন্নতি হয় ।ব্যাক্তিগত ভাবে নিজের উপর আত্নবিশ্বাস বৃদ্ধি পায়।
নিজেকে দক্ষ করলে নিজের স্কিল ডেভেলপমেন্ট হয় যা সফল ক্যারিয়ার গড়ার মূল
চাবিকাঠি। নিজেকে দক্ষ করলে এই প্রতিযোগিতামূলক পৃথীবিতে চাকরির বাজারে
আপনি টিকে থাকতে পারবেন ।নিজের ক্যারিয়ারের সফলতার জন্য অব্যশই নিজেকে
দক্ষ করলে ,বিশেষ দক্ষতার মাঝেও নিজের আলাদা পরিচিতি তৈরি করতে পারবেন।
দুনিয়াতে অর্থ সম্পদ মানুষ মানুষকে দিতে পারে কিন্তু নিজের জ্ঞান ও নিজের স্কিল
কখনো কোন মানুষকে দিতে পারে না ।তাই আমাদের প্রতিটা মানুষের উচিত নিজেকে দক্ষ
করে গড়ে তোলা এতে নিজের ভবিষ্যৎ এ সফলতা আসবেই ।পরিশ্রম কখন ব্যার্থ হয় না
পরিশ্রম করলে সফলতা আসবেই।
শেষ কথাঃ লেখকের মন্তব্য
জীবনে সফলতার জন্য পাঁচটি কথা মেনে চললে জীবনে সফলতা আসবেই ইনশাআল্লাহ। আমি
নিজেও এই পাঁচটি কথা মেনে চলি ।জীবনে কখন হার মানলে হবে না একবার সফলতা না আসলে
বার বার চেষ্টা করতে হবে । যার সফল হয়েছে তারা কঠর পরিশ্রম করেছেন এবং একবারে
চেষ্টায় সফল হয় নাই ।
তাই নিজেকে ছোট না করে এখন থেকে লক্ষ ঠিক করে সফলতার জন্য কঠর পরিশ্রমে করে সফল
হন। নিজের উপর বিশ্বাস রাখুন যে আপনি ও পারবেন ।উপরোক্ত আলোচনায় কোথাও
ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।সর্বশেষ আমি একটা কথা বলবো যে জীবনে
সফলতার জন্য টাইম ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ।সময়ের কাজ
সময়ে করতে হবে।



কনাজোননীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url