সকালে খালি পেটে মধু ও কালোজিরা খাওয়ার নিয়ম

 

সকালে খালি পেটে মধু ও কালোজিরা খেলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যা আমাদের শরীরকে সতেজ রাখে। সকালে খালি পেটে এক চা চামচ খাঁটি মধুর সাথে অল্প কিছু পরিমাণে কালোজিরা আস্ত বা কালোজিরার গুড়ো মিশিয়ে খেতে হবে। আপনি চাইলে আবার মধুর সাথে এক কাপ পরিমাণে কুসুম গরম পানি ও কালোজিরার গুঁড়ো হাফ চা চামচ মিশিয়ে সকালে পান করতে পারেন।

সকালে-খালি-পেটে-মধু-ও-কালোজিরা-খাওয়ার-নিয়ম

মধু ও কালোজিরা এই দুই টি র মিশ্রণ এক সাথে সকালে খাইলে যা আপনার পাকস্থলীর আলসার হওয়া থেকে হেলিকোব্যাক্টর পাইলোরি ব্যাকটেরিয়াকে ধ্বংস করে আপনাকে রাখে সুস্থ। এটি আপনার বদহজম পেট ফাঁপা ও গ্যাস এর ক্ষেত্রেও দারুণভাবে কাজ করে শরীরে।

পেজ সূচিপত্রঃ সকালে খালি পেটে মধু ও কালোজিরা খাওয়ার নিয়ম

সকালে খালি পেটে মধু ও কালোজিরা খাওয়ার নিয়ম

প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে এক চা চামচ মধু এর সাথে হাফ চা চামচ কালোজিরার গুরা বা ১৫ থেকে ২০ টি কালোজিরার দানা নিয়ে এক সাথে মিশিয়ে খেতে হবে।আপনি চাইলে আবার অন্য ভাবে খাইতে পারেন যেমন এক কাপ পরিমান হালকা কুসুম গরম পানির সাথে আক চা চামচ মধু ও হাফ চা চামচ কালোজিরার গুরা মিশিয়ে খেতে পারেন।

আমাদের প্রতিটা মানুষের নিজের স্বাস্থ্যের প্রতি যন্তবান ও সচেতন হওয়া উচিত। আমাদের আশেপাশে যারা অসুস্থ আছে তাদেরকে দেখলে আমরা বুঝবো যে তারা কতটা কষ্টে আছে তাই নিজের সুস্থতায় শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর কাছে এবং নিজেকে ভালো ও সুস্থ রাখার জন্য নিয়মিত প্রতিদিন সকালে খালি পেটে মধু ও কালোজিরা খেতে হবে ও কিছু ব্যায়াম করতে হবে যাতে আমাদের শরীরের  ফিটনেস ঠিক থাকে ।
সকাল বেলা খালি পেটে মধু ও কালোজিরা খাওয়ার পরে এক গ্লাস হালকা কুসুম গরম পানি  খেলে ভালো হয় তাহলে গ্যাসের সমস্যা কম হয়। আমাদের প্রতিদিন এর একটি ঝামেলা হলো গ্যাস , প্রায় ছোট বড় সবার এই গ্যাসের সমস্যা হয়। যদি কারো এলার্জি সমস্যা বা ডায়াবেটিস থাকে তবে ডাক্তারের পরামর্শ নিয়ে কালোজিরা ও মধু খাওয়া উত্তম কারণ এতে তার যেকোনো সমস্যা হতে পারে।

কালোজিরা ও মধু যে সব রোগের ঝুঁকি কমায়

কালোজিরা ও মধু একসাথে খেলে হৃদরোগের ঝুঁকি কমায় । কারণ মধুতে আছে অ্যান্টি অক্সিডেন্ট , অ্যান্টি-ইনফ্লেমেট  ও কালোজিরাতে আছে থাইমোকুইনন যা এক সাথে মিলে হার্টকে সুস্থ রাখে।কালোজিরা ও মধু একসাথে কোলেস্টরেলের মাত্রা ঠিক নিয়ন্ত্রণে রেখে আমাদের হার্ট ব্লক বা হার্ট অ্যাটাক এর ঝুঁকি কমায়। আমাদের রক্তে থাকা এলডিএল এর  খারাপ কোলেস্টরল এর মাত্রা কমাতে সাহায্য করে।

কালোজিরা ও মধু একসাথে সেবন করলে কালোজিরাতে থাকা ও মধুতে থাকা প্রাকৃতিক পুষ্টি গুনাগুন যা আমাদের শরীরের উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। কালোজিরা ও মধু আমাদের রক্তনালী কে প্রসারিত করে যার ফলে রক্ত সঞ্চালন ভালোভাবে করতে পারে এর জন্য আমাদের শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং হার্টের উপরে  অতিরিক্ত ঝুঁকি বা চাপ কম থাকে। কালোজিরা ও মধু  নিয়মিত সেবন করার ফলে আমাদের রক্তনালি সুস্থ ও সুরক্ষিত রাখে।

কালোজিরা ও মধুতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট যা আমাদের শরীরের রক্তনালীর দেয়ালে যে চর্বি জমাট বাঁধে তা রোধ করে এবং ধমনী শক্ত করে ও স্ট্রোকের ঝুঁকি কমায়। মধুর সাথে কালোজিরা নিয়মিত খেলে তা আমাদের শরীরের রক্ত সঞ্চালন সচল রাখে যার ফলে রক্তনালির ভেতরে রক্ত জমাট বাঁধতে পারে না।

কালোজিরা খাওয়ার নিয়ম ও উপকারিতা

কালোজিরা কে আপনি বিভিন্নভাবে খেতে পারবেন যেমন এটি কাচাই খেতে পারেন প্রতিদিন সকালে ১৫ থেকে ২০ টি করে দানা। আবার ভেজে খেতে পারেন। রান্নায় ফড়োন হিসেবে তরকারিতেও খেতে পারেন। কালোজিরা কে গুঁড়ো করে খেতে পারেন। প্রতিদিন রাতে এক কাপ পানিতে হাফ চা চামচ কালোজিরা ভিজিয়ে খেতে পারেন।

কালোজিরা খাওয়ার উপকারিতা হল কালোজিরার মধ্যে রয়েছে থাইমোকুইনন যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ভাইরাস ও ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে । আমাদের অতিরিক্ত কাজ এর জন্য শারীরিকভাবে শরীর ক্লান্ত হয়ে যায় এবং শরীর দুর্বল হয়ে পড়ে তাই আমাদের উচিত প্রতিদিন সকালে খালি পেটে কালোজিরা ও মধু খাওয়া ।

কালোজিরা প্রায় সব ধরন রোগ থেকে মুক্তির ঔষধ হিসেবে কাজ করে। কর্মজীবনে অতিরিক্ত পরিশ্রম করলে যখন আমাদের শরীর অনেক ব্যথা হয় তখন কালোজিরা সাথে পেঁয়াজ রসুন দিয়ে ভর্তা করে খেলে ব্যথা অনেকটা কমে যায়। বাজার থেকে ব্যথা নাশক ঔষধ না খেয়ে কালোজিরা ভর্তা খাওয়া উচিত। প্রাকৃতিক পুষ্টিগুণাগুণ সম্পূর্ণ এই কালোজিরা।

শারীরিকভাবে শক্তি বৃদ্ধি করে

শারীরিকভাবে পরিশ্রম বা মানসিক পরিশ্রম দুই ভাবেই কিন্তু আমাদের শক্তি অপচয় হয় দিনে অনেক। পর্যাপ্ত পরিমাণে পুষ্টি গুনাগুন সম্পূর্ণ খাবার না খেলে আমাদের শরীর অনেক দুর্বল হয়ে যাবে যার ফলে আমাদের দৈনন্দন জীবনে কাজ করতে অনেক অসুবিধা হবে। আমরা অসুস্থ হয়ে যাব তাই নিজেকে সুস্থ রাখার জন্য ভালো ও পুষ্টি গুনাগুন সম্পূর্ণ খাবার খেতে হবে।
সকালে-খালি-পেটে-মধু-ও-কালোজিরা-খাওয়ার-নিয়ম

পর্যাপ্ত পরিমাণে ঘুম প্রয়োজন কারণ ঘুম না হলে শরীর দুর্বল হয়ে যায় ক্লান্ত লাগে কঠোর পরিশ্রম করা যায় না। শরীরে বল পাওয়া যায় না। ঘুমের সাথে সাথে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে । নিয়মিত ব্যায়াম করতে হবে। ব্যায়াম করলে আমাদের শরীরের শক্তি বৃদ্ধি পায় ও শরীরের হারকে শক্তিশালী করে  এবং শরীর সুস্থ থাকে। 
মাছ , মাংস, দুধ, ডিম, শাকসবজি, ও ফল মূল পাওয়া যায় প্রচুর পরিমাণে ভিটামিন ক্যালসিয়াম আয়রন যা আমাদের  শরীররে শক্তি বৃদ্ধি করে। দৈহিক শক্তি না থাকলে আমরা দৈনন্দিন জীবনে যে কাজ করতেই যাব তা সঠিকভাবে করতে পারব না কারণ দুর্বল শরীরে কাজ করলে সে কাজ তাড়াতাড়ি শেষ হয় না এবং অনেক কষ্ট হয় করতে দুর্বলতার জন্য।

স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধি করে

স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য সর্বপ্রথম যা দরকার তা হল ব্রেনের জন্য পুষ্টিকর ও সুষম খাবার খাওয়া। কালোজিরা ও মধু যা আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী একটি খাবার এটি আমাদের ব্রেনের স্মৃতিশক্তি বৃদ্ধি করে । ব্রেনকে ফ্রেশ রাখার জন্য সর্বপ্রথম প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে ঘুম। পর্যাপ্ত পরিমাণে ভালো ঘুম না হলে আমাদের ব্রেন এর স্মৃতিশক্তি কমে যায় এবং ব্রেন তথ্য ধরে রাখতে পারেনা।

রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে সকাল ভরে উঠে কালোজিরা মধু খেলে সাথে মেথি এবং ছোলা খেতে পারেন এসব খাবার আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী । সুস্থ মস্তিষ্ক কর্মক্ষেত্রে নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে আসে ও স্মৃতিশক্তি প্রখর হয় এবং যেকোনো কাজে মনোযোগ ভালো থাকে।

মনোযোগ বৃদ্ধির জন্য চকলেট বা গ্রিন টি খুবই উপকারী। ব্যায়াম করলে মস্তিষ্কে  নতুন নিউরন সচল হয় যা আমাদের মনোযোগ বৃদ্ধিতে সহায়তা করে। যেকোনো কাজ শেখার জন্য সর্বপ্রথম প্রয়োজন ভালো মনোযোগ। কোন কাজ মনোযোগ দিয়ে না শিখলে সেটা পরবর্তীতে ভুল হবে। বিশেষ করে ছাত্রছাত্রীরা যদি মনোযোগী না হয় তাহলে শিক্ষকের কথা ভালো বুঝতে পারবে না এবং পড়াশোনাতে  মনোযোগী হতে পারবে না।

হজম শক্তি বাড়ায় ও পেট ফাঁপা ,গ্যাস কমাতে সাহায্য করে

সকালে খালি পেটে মধু ও কালোজিরা নিয়ম মত খেলে যা আমাদের হজম শক্তি বৃদ্ধি করে । যদি সম্ভব হয় মরে বা জিরা ভিজিয়ে সেই পানি খেলে কিংবা খাবার পর সামান্য পরিমাণে মৌরি বা জিরা চিবিয়ে খেলে হজম তাড়াতাড়ি হয়। খাবার সময় ভালোভাবে ধীরে ধীরে খাবার চিবিয়ে খেলে মুখে লালার নিঃসরণ বাড়ে যার ফলে খাবার হজমে সাহায্য করে। খাবার সময় পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন যা আপনার হজমের সমস্যা রোধ করে অনেকটাই।

মধু ও কালোজিরা পেট ফাঁপা কমাতেও সাহায্য করে যদি নিয়মিত মধু কালোজিরা খাওয়া হয় তাহলে বদহজম কম হবে এবং পেট ফাঁপা এর সমস্যা হবে না। যদিও সমস্যা হয় তখন খাবার পর এক টুকরো আদা চিবিয়ে ফেলে বা আলাদা চাপ করে খেলে পেট ফাঁপা দ্রুত কমে। যদি অতিরিক্ত সমস্যা হয় তবে তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়া উত্তম বাড়িতে বসে না থেকে।

গ্যাস নিত্যদিনের একটি সমস্যা। গ্যাস নেই এমন কোন ব্যক্তি বা মানুষ নাই। ছোট বড় সবার একই সমস্যা গ্যাস। যখন আমরা নিয়মিত সকালে মধু ও কালোজিরা সেবন করব তখন এই গ্যাসের সমস্যা খুবই কম হবে। যদিও হয় তখন আমরা তাজা পুদিনা পাতা ও সরাসরি চিবিয়ে খেতে পারি বা পুদিনা পাতার চা তৈরি করে খেতে পারি যা আমাদের পেটকে করে ঠান্ডা ও অতিরিক্ত গ্যাস দূর করে। যদি সম্ভব হয় তো এক গ্লাস হালকা কুসুম গরম পানিতে লেবুর রস ও এক চিমটি লবণ মিশিয়ে প্রতিদিন সকালে গ্যাস এর সমস্যা কম হবে। আমরা খাবার পর প্রায় সাথে সাথে শুয়ে বা বসে থাকি এবং যে যার কর্মজীবনের কাজে ব্যস্ত হয়ে পড়ি কিন্তু প্রতিবেলা খাবার পর উচিত ১০ থেকে ১২ মিনিট হালকাভাবে হাঁটাচলা করা ।

সর্দি কাশি ঠান্ডা ও শ্বাসকষ্ট হাপানির জন্য উপকারী

সর্দি, কাশি, ঠান্ডা ও শ্বাসকষ্ট এবং হাঁপানি দূর করতে অত্যন্ত কার্যকারী একটি উপাদান হল মধু ও কালোজিরা। মধু যা আমাদের গলার জমাট বাধা কফ বাহিরে বের হতে সাহায্য করে। কালোজিরার  মধ্য আছে অ্যান্টি-ইনফ্লেমেটারি উপাদান যা ফুসফুসের সংকোচন কমায় এবং শ্বাসতন্ত্র পরিষ্কার রাখে যার ফলে শ্বাস নিতে কষ্ট হয় না। মধু ও কালোজিরা একসাথে খাওয়ার ফলে শ্বাস নারী প্রসারিত হয় যার ফলে শ্বাসকষ্ট বা হাঁপানি টান কমে।

আমাদের প্রায় সময় সর্দি কাশি ঠান্ডা লেগেই থাকে । অতিরিক্ত ঔষধ সেবন করার ফলে আমাদের শরীর অনেক দুর্বল হয়ে যায় এবং সর্দি-কাশি তাড়াতাড়ি ভালো হতে চাই না । যারা নিয়মমতো কালোজিরা ও মধু খায় তাদের খুব কম সর্দি কাশি ঠান্ডা লাগে। আবার ঠান্ডা, সর্দি , কাশি , হলে কালোজিরা কে আমরা ভেজে সাথে পেঁয়াজ রসুন মরিচ দিয়ে ভর্তা বানিয়ে ফেলে অনেক অংশে ঠান্ডা , সর্দি, কাশি ভালো হয়ে যায়।
সকালে-খালি-পেটে-মধু-ও-কালোজিরা-খাওয়ার-নিয়ম

কালোজিরা ও মধু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। যার ফলে ভাইরাস ও ব্যাকটেরিয়া সহজে আমাদের শরীরে রোগ বাসা বাঁধতে পারে না। কিছু কিছু ছোট অভ্যাস এর জন্য আমরা নিজেকে সবসময় সুস্থ রাখতে পারি। তাই প্রতিটা মানুষের উচিত নিজের সুস্থতার জন্য হলেও সকালে খালি পেটে মধু ও কালোজিরা সেবন করা ।

ত্বক ও চুলের জন্য উপকারী

ত্বকের যত্নে মধু ও কালোজিরার গুরুত্ব অপরিসীম। প্রাকৃতিক গুন সম্পন্ন মধু ও কালোজিরাতে আছে  অ্যান্টিব্যাকটেরিয়াল ও  অ্যান্টিইনফ্লেমেটরি যা আমাদের ত্বকের রোগ জীবাণু দূর করে ও মুখে ত্বকে ব্রণ হয় না। ত্বকের স্বাভাবিক আদ্রতা ধরে রেখে ত্বকে করে নরম ও উজ্জ্বল এবং বয়সের ছাপ কমায়। আমাদের ত্বককে করে তোলে আরো উজ্জ্বল ও সুন্দর।
চুলের জন্য উপকারী মধু ও কালোজিরা। কালোজিরা তেল বানিয়ে চুলে দিলে চুলকে করে গোড়া থেকে মজবুত ও চুল পড়া রোধ করে। মধু ও কালোজিরা এর সাথে আরো অন্যান্য উপাদান মিশিয়ে হেয়ার প্যাক বানিয়ে চুলে ব্যবহার করলে চুলকে প্রাকৃতিকভাবে উজ্জ্বল ও সিল্কি নরম করে। কালোজিরা ও মধু ব্যবহারের ফলে কালোজিরাতে থাকা অ্যান্টিফাঙ্গাল গুণ যা আমাদের ত্বকের ইনফেকশন ও খুসকে দূর করে।

শেষ কথাঃ লেখক এর মন্তব্য।

নিজের স্বাস্থ্যই নিজের অমূল্য সম্পদ। আপনি অসুস্থ হয়ে দেখেন বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী সন্তান কেউ আপনার সুস্থতা ফিরিয়ে দিতে পারবে না মহান রব্বুল আলামীন তাই কালোজিরা ও মধুতে এমন কিছু গুণ দিয়েছে যা আমাদের সকল ধরনের রোগ থেকে সুস্থ রাখে। প্রতিদিন নিয়ম করে সকালে খালি পেটে মধু ও কালোজিরা খাবেন এবং নিজেকে সুস্থ রাখুন। আমি আপনার সুস্থতা কামনা করি।

আমি নিজেও প্রতিদিন সকালে খালি পেটে মধু ও কালোজিরা মিশিয়ে খেয়ে অনেক উপকৃত হয়েছি ইনশাআল্লাহ সাথে খুবই কম অসুস্থ হই আমি। সারাদিন কাজ করলেও শরীরে ক্লান্তি ভাব আসে না  আমার । আমার স্মৃতিশক্তি প্রখর হয়েছে এবং আমি সকল কাজে ভাল হবে মনোযোগ দিতে পারি।মানুষ মাত্রই ভুল উক্ত আলোচনায় কোন ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে জানাবেন তা আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। কনাজোনের সাথেই থাকুন এবং এমন স্বাস্থ্যগত ও ভালো আরো তথ্য জানুন।









এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

কনাজোননীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url